সর্বশেষ :
বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটল্যান্ডের মেয়েরা বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকছেনা ‘এ’ প্লাস ক্যাটাগরি এবার দেশের ক্রিকেটে আসছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না – নির্বাচনী জনসভায় ব্যারিস্টার জাকির  বাগেরহাটে ১১  দলীয় জোটের নির্বাচনী জনসভা বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন  রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার দিনগত গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন ওই গৃহবধূর স্বামী। ঈদের দিন সোমবার সন্ধ্যার পর বাজার পাহারা দিতে স্বামী ঘর থেকে বের হয়ে যান। এরপর খাবার খেয়ে গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন হাকিম। পরে তিনি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে ভোরে বাড়িতে ফিরলে স্বামীকে ঘটনাটি জানান ওই গৃহবধূ। এদিকে ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।


এই বিভাগের আরো খবর