সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকান ফিরছেন পোপ

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশ : নিউমোনিয়ার আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস  রোববার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়। তিনি রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার বলেন, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি ‘খুব খুশি’। আলফিয়েরি সতর্ক করেছেন যে, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল। পোপ ফ্রান্সিসকে বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভ্যাটিকান জানিয়েছে, দুপুরের ঠিক পরে (গ্রিনিচ মান সময় ১১:০০ টায়) হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন ও তাদের উদ্দেশ্যে হাত নাড়বেন তিনি। ১৪ ফেব্রুয়ারির পর এটাই হবে জনসমক্ষে তার প্রথম উপস্থিতি। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি থেকে চতুর্থবার হাসপাতালে ভর্তি থাকেন পোপ। যা ছিল পোপের মেয়াদকালে সবচেয়ে দীর্ঘতম সময় হাসপাতালে অবস্থান।

 


এই বিভাগের আরো খবর