সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল গাজায় তিন দিনে ২০০ শিশুকে হত্যা করেছে

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিদেশ : গাজায় গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০০ মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২০০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজা অঞ্চলে সেনা মোতায়েন বাড়িয়েছে। এর জবাবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস প্রথমবারের মতো গতকাল সীমিত রকেট হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী গাজার একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। যার ফলে কমপক্ষে ৯৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ৬০০ জনের বেশিরভাগই উত্তর গাজা এবং রাফাহ প্রদেশে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার থেকে শিশু, নারী এবং বয়স্কদের মৃত্যুর হার মোট নিহতের ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই সামপ্রতিক ইসরায়েলি বোমা হামলার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাবা তার দুই বা তিন বছরের মৃত ছেলেকে কোলে ধরে আছেন। তিনি বলছিলেন, ‘সে ছিল আমার একমাত্র ছেলে। সে তার বন্ধুদের সাথে খেলছিল।’ এসব বলতে বলতে লোকটি আর্তচিৎকার করছিলেন। গাজায় তিন দিনের ইসরায়েলি আক্রমণে শত শত নিহতের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থা ‘টঘজডঅ’-এর পাঁচজন কর্মী রয়েছেন। এর পরিচালক ফিলিপ লাজ্জারিনি এ তথ্য জানিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী সংস্থাটির ২৮৪ জন সদস্যকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই শিক্ষক, ডাক্তার এবং নার্স।


এই বিভাগের আরো খবর