সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সংযুক্ত আরব আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিদেশ : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২৫ ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা হয়নি। গত বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। মন্ত্রণালয়ের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সঙ্গে বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে, সেই সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা ১০,১৫২ জন। কীর্তি বর্ধন বলেন, কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয়। যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন। বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড (এখনো কার্যকর হয়নি) নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী। সেই তথ্য অনুসারে, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে এই সংখ্যা হলো ২৫ জন। এ ছাড়া সৌদি আরবে ১১ জন, মালেশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইন্দোনেশিয়া, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। তাদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সব সহায়তা প্রদান করে। এসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আদালত, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে। এ ছাড়া বন্দি ভারতীয় নাগরিকদের জামিন আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন ইত্যাদিসহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন।

 


এই বিভাগের আরো খবর