Dhaka ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় সড়কে গাছ ফেলে পরিবহনে ডাকাতি

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০৮ Time View

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বিআরটিসি বাসের সুপার ভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এতে একটি মাইক্রোবাসও আটকে পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। বাসের পেছনে থাকা মাইক্রোবাসটিতেও ডাকাতরা হানা দেয়। তারা মাইক্রোবাসটির চালককে মারধর করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ার কারণে ডাকাতির ঘটনা ঘটেনি। সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, এ ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

নওগাঁয় সড়কে গাছ ফেলে পরিবহনে ডাকাতি

Update Time : ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫