সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ থেকে শিক্ষকদের ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। একই সঙ্গে অর্ধদিবস কর্মবিরতিও করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে আজ সোমবার থেকে ঢাকায় ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আশা করি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে।


এই বিভাগের আরো খবর