Dhaka ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৪ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে। খবর এনডিটিভির। এর আগে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না। গত শুক্রবার দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিবো। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো। এ ছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এনিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা। ট্রাম্প ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

খামেনির যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

Update Time : ০১:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫