Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৩ Time View

বাড়তি ওজন মানেই শরীরের জন্য ঝুঁকি। ওজন বেশি হলে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। তাই সকলেই ওজন নিয়ন্ত্রণে রাখতে চায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে কেউ কেউ ডায়েট কন্ট্রোল করেন বিশেষ করে লবণ খাওয়া কমিয়ে দেন। এতে শরীর দুর্বল হয়ে যায়। শরীর সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকায় পরিমাণ মতো লবণ রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে লবণ খেলে ওজন বাড়ার সমস্যাটা আসলে একটা মিথ। অনেকেই মনে করেন লবণ বেশি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। আর তাই রোগা হওয়ার জন্য ডায়েট করার সময়ে খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেন। আসলে এই কথাটা পুরোপুরি সত্যি নয়। লবণ খেলে এমন নয় যে ওজন অনেকটা বেড়ে যাবে। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন, তাদেরও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লবণ খেতে হবে। নতুবা দেখা দেবে অন্য শারীরিক সমস্যা। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ঠিক যতটুকু পরিমাণ লবণ খেতে পারবেন?

১) একজন সুস্থ মানুষের প্রতিদিন এক চা চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণ না খেয়ে রান্নায় দিয়ে খাওয়াই ভালো। প্যাকেটের গায়ে পড়ে আয়োডিন যুক্ত লবণ কিনুন।

২) লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব হয়। প্রেশার কমে যায়, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া একেবারে বোকামির কাজ হবে।

৩) পাউরুটি, চিপস, সস, চিজসহ নানা ধরনের অনেক খাবারে লবণ থাকে। এগুলো খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখতে হবে।

৪) জিম করলে বা কিডনির সমস্যা থাকলে ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাবারে লবণের পরিমাণ ঠিক করুন।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

বাগেরহাটে  অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী।।

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন

Update Time : ০৭:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫