সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাঁচাবাজারে ভয়াবহ হামলা,সুদানে নিহত ৫৬

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : উত্তর আফ্রিকার দেশ সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি সবজি বাজারে ভয়াবহ হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। এই হামলার জন্য সুদানে সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। দেশটির কালচার অ্যান্ড গভর্মেন্টের মুখপাত্র খালিদ আল-আইসেইর এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এই হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে জানান তিনি। এক বিবৃতিতে খালিদ বলেছেন, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। আর্টিলারি শেল দিয়ে এই হামলা হয়েছে। অঞ্চলটি আরএসএফের নিয়ন্ত্রণে আছে। বার্তাসংস্থা এএফপিকে এক বাসিন্দা বলেছেন, বিভিন্ন রাস্তা থেকে আরএসএফ গোলাবর্ষণ শুরু করে। এ ছাড়া রকেট দিয়েও হামলা চালানো হয়েছে। গোলার কামান সবজি বাজারের ভেতরে এসে পড়েছে। এ কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।


এই বিভাগের আরো খবর