Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুশদিল প্লে-অফের আগেই রংপুর ছাড়লেন

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ Time View

রংপুর রাইডার্সকে সবার আগে বিপিএলে প্লে-অফে জায়গা করে দেওয়ার অন্যতম নায়ক পাকিস্তানের খুশদিল শাহ। তবে এবার রংপুরের ভক্তদের জন্য মিলল দুঃসংবাদ। প্লে-অফের আগেই বিপিএল ছাড়লেন রাইডার্সের পাকিস্তানি তারকা অলরাউন্ডার খুশদিল শাহ। রংপুর রাইডার্সের ভরসার নাম হয়ে এবারের বিপিএলে ছিলেন খুশদিল শাহ। গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে এসে এনে দিতেন ব্রেকথ্রু, ব্যাট হাতে ক্যামিও খেলে দলকে ম্যাচ জেতানোই ছিল মূলত তার কাজ। কিন্তু রাইডার্স ভক্তদের হতাশ করে খুশদিল ফিরে গেলেন পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ থেকে খুশদিলকে ডাকল পিসিবি। খুশদিল শাহ’র বিপিএল ছাড়ার খবর জানিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এক ফেসবুক পোস্টে। সেখানে তারা লিখেছে, ‘ধন্যবাদ, রাইডার খুশদিল শাহ। ২৯৮ রান, ১৭ উইকেট; তোমার ম্যাজিক ছিল স্মরণীয়! পাকিস্তানের হয়ে এবার আলো ছড়াও!’ খুশদিল শাহ ২০২৫ বিপিএলে দাপুটে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ১০ ম্যাচ খেলা খুশদিল ব্যাটিংয়ে ১৭৫.২৯ স্ট্রাইকরেটে ২৯৮ রান করেছেন, যা এখন পর্যন্ত ৯ম সর্বোচ্চ। দুই বার পেয়েছেন ফিফটির দেখা। পাশাপাশি বল হাতে শিকার করেন ১৭ উইকেট, ইকনোমিও চোখে পড়ার মতো ৬.০৩। তাসকিনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি খুশদিল। এবারের বিপিএলে রংপুর রাইডার্স ১০ ম্যাচের ৮’টিতে জিতে পেয়েছে ১৬ পয়েন্ট। প্লে-অফ নিশ্চিত করেছে প্রথম আট মাচ জিতেই। শেষ দুই ম্যাচের একটিতে জিতলে নিশ্চিত শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও।

Tag :
About Author Information

জনপ্রিয়

খুশদিল প্লে-অফের আগেই রংপুর ছাড়লেন

Update Time : ০১:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫