সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : একজন জার্মান নাগরিক পানামা উপকূলে সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড গড়েছেন, খবর এএফপি’র। জার্মান নাগরিক মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগার কোচ, ৫৯, গত শুক্রবার তার সমুদ্রের নিচের ৩০ মিটারের ক্যাপসুল (বাসা) থেকে বের হয়ে আসেন। এসময় সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুজানা রেয়েস উপস্থিত ছিলেন। সুজানা এটা নিশ্চিত করেছেন যে, রুডিগার কোচ আমেরিকান জোসেফ দিতুরির রেকর্ড ভেঙ্গে ফেলেছেন। জোসেফ দিতুরি এর আগে ফ্লোরিডার লেকে পানির নিচে একটি লজে ১০০ দিন পার করেছিলেন। সমুদ্রের নিচে ৩৬ ফুট গভীরে অবস্থিত ক্যাপসুল থেকে বের হয়ে কোচ এএফপিকে বলেছেন, এটা ছিল একটা দু:সাহসিক কাজ, যা শেষ হয়েছে। এটা দারুন, যেখানে সবকিছু শান্ত এবং অন্ধকারময়। সমুদ্র যেখানে জ্বলজ্বল করে। পোর্টহোলের মাধ্যমে সমুদ্রের ভিউ সম্পর্কে রুডগার কোচ এএফপিকে এমনটা বলেছেন। কোচ বলেন, এই অভিজ্ঞতার বর্নণা দেওয়া অসম্ভব। আপনাকে নিজ থেকে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোচের ক্যাপসুলে (বাসা) একটা বেড, একটা টয়লেট, টিভি, কম্পিউটার এবং ইন্টারনেটের সুবিধা ছিল। এমনকি ছিল একটা শরীর চর্চা সাইকেলও। এএফপি’র সাংবাদিককে জার্মান মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগার কোচ বলেন, মানুষের জীবনের ব্যাপারে আমরা যেমনটা ভাবি এই অভিযানের ফলে সেসব ভাবনার পরিবর্তন ঘটবে। কোথায় আমরা বসতি গড়তে পারি, তারও। আমার এই অভিযান এটা প্রমাণ করছে যে সমুদ্রগুলোর পরিবেশ মানব সভ্যতার বর্ধিতকরণে যথার্থ।


এই বিভাগের আরো খবর