সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজার শিশুরা সংঘাতে চরম মূল্য দিয়েছে

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বিদেশ : এক বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধে সবচেয়ে বেশি হতাহত হয়েছে নারী এবং শিশুরা। অবরুদ্ধ এই উপত্যকাকে এক ধ্বসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। খবর আল জাজিরার। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এখন পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন রামজি নামের এক ফিলিস্তিনি। তিনি বেইত হানুনের বাসিন্দা। গাজা সংঘাতে কী কঠিন সময় পার করেছেন সেই বর্ণনা দিয়েছেন রামজি। বেইত হানুনে ইসরায়েলি হামলায় সবকিছু হারিয়েছেন রামজি এবং তার পরিবার। একেবারে নিঃস্ব হয়ে তারা জাবালিয়ায় চলে যান। সেখান থেকে নুসেইরাত শরণার্থী শিবির, এরপর রাফা এবং সেখান থেকে খান ইউনিসে আশ্রয় নেন তারা। রামজি বলেন, আমরা সবকিছু হারিয়েছি। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমরা এখন হামাস সিটির পূর্বাঞ্চলে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি। রামজির দুই সন্তানই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছে। তিনি বলেন, আমাদের আর কিছুই নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। আমরা প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পাচ্ছি। গত রাতে ভারী বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আমরা কষ্ট পাচ্ছি। রামজি বলেন, দিনশেষে আমাদের সন্তানদের চরমমূল্য দিতে হয়েছে। আমরা জানি না যে এখন কী করবো। গাজায় যুদ্ধবিরতি চলছে। কিন্তু এমন এক পর্যায়ে এসে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যখন ফিলিস্তিনিরা পুরোপুরি নিঃস্ব। তাদের হারানোর আর কিছু বাকি নেই। তাদের মাথার ওপরের ছাদ, পায়ের নিচের মাটি, খাবার সবকিছুই কেড়ে নিয়েছে দখলদার বাহিনী। এক বছরের বেশি সময় ধরে গাজার সংঘাতে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৪৭ হাজার ১০৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ১৪৭ জন।


এই বিভাগের আরো খবর