সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১১৩ রান করলে সেটা তাড়া করতে গিয়েও ১১৩ তেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংলিশদের হয়ে বোলিং করতে আসে টিলি কর্টিন কোলেম্যান। সাদিয়া আক্তার একটি ছক্কা হাঁকালে এবং বাকি বল গুলোতে ১ রান করে নিলে সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। ১২ রান তাড়া করতে নেমে হাবিবা ইসলাম পিংকির বলে ৯ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। প্রথম দুই বলে সিঙ্গেল তৃতীয় বলে আউট হলে চাপে পড়ে ইংল্যান্ড। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার হলে নিতে পারে ২ রান। ফলে বাংলাদেশের কাছ ২ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। এদিকে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন প্রিসা থানাওয়ালা। টিলি কর্টিন করেন ২৩ রান। আমু সুরেনকুমার খেলেন ১৬ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩ টি উইকেট নেন আনিশা আক্তার সোবা। ২ টি উইকেট নেন ফাহমিদা ছোঁয়া। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন জুয়াইরা ফেরদৌস ও সাদিয়া আক্তার। সাদিয়া ইসলাম করেন ১৬ রান। জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল ১টি। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে। ইংলিশদের পক্ষে ফোয়েব ব্রেট নেন ৩ টি উইকেট। ২ টি উইকেট নেন ডাভিনা পেরিন।


এই বিভাগের আরো খবর