সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে চুম্বনদৃশ্যের জন্য নায়িকা পেয়েছেন সৃজিত

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

২০১২ সালে নির্মিত ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল বানাতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই ছবির নাম পাল্টে দেওয়া হয়েছেÑ‘কিলবিল সোসাইটি’। অবশ্য এ খবর অনেক দিন আগে থেকেই টালিপাড়ায় গুঞ্জন। আর সেই ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে চ‚ড়ান্ত করেছেন নির্মাতা। কিন্তু এর বিপরীতে একজন নায়িকা খুঁজছিলেন পরিচালক। সেই নায়িকাও খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবশেষে কাক্সিক্ষত সেই নায়িকা খুঁজে পেলেন কি সৃজিত? শোনা গিয়েছিল, চুম্বনদৃশ্যে আপত্তির কারণেই নাকি পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো কোনো নায়িকা। এর আগের ছবির নায়িকা ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এখন তিনি সদ্যোজাত কন্যাসন্তানের মা, আর তাই সেই সন্তানকে নিয়েই তিনি এখন ব্যস্ত। অবশেষে কেটেছে চুম্বনের গেরো। সব ঠিক থাকলে প্রথমবার কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। জানা গেছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পর্বের ছবিটির নাম বদলে হচ্ছে ‘কিলবিল সোসাইটি’। নায়িকা হিসাবে পাওয়া গেছে কৌশানী মুখোপাধ্যায়কে। এর আগে আনন্দবাজার অনলাইন ইঙ্গিত দিয়েছিল এমন এক নায়িকার সঙ্গে কথা চলছে পরিচালকের, যার সঙ্গে বিয়ে হলে কেঁদে মরে যেতে হবে। নিমরাজি হয়েছিলেন নায়িকা। অবশেষে কথাবার্তা চ‚ড়ান্ত হয়েছে বলে জানা গেছে। টালিউড পরিচালক সৃজিত কেন এ ছবির নাম ‘কিলবিল সোসাইটি’ রেখেছেনÑ তা অবশ্য জানা যায়নি। গত বছর সৃজিত ঘরে এনেছেন একের পর এক সাপ। দেশি-বিদেশি সেসব সাপের সঙ্গে এই ছবির কোনো যোগ আছে কিনা, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।


এই বিভাগের আরো খবর