Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৭৮ Time View

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এখন পর্যন্ত ঘটনাটিকে কেন্দ্র করে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭

Update Time : ০৭:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫