সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মারা গেছেন

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মেহের ক্যাস্টেলিনো মারা গেছেন। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে প্রজন্মের পর প্রজন্মের ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে জনসমক্ষে এগিয়ে আসার পথ প্রশস্ত করেছেন মেহের। তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন। তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন।” শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং সর্বপ্রথম ফেমিনা মিস ইন্ডিয়া। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মাঝে; যা তিনি সম্ভব করেছিলেন।” পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”
‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন মেহের। বিশ্বের নানা প্রান্তে ২ হাজারের বেশি শো-তে অংশ নিয়েছিলেন। সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।
র‌্যাম্প থেকে নিউজ রুমের অলিগলিতে তার অবাধ যাতায়াত ছিল। ফ্যাশন দুনিয়া তাকে একডাকে চেনেন। ১৯৭৩ সালে ইভ’স উইকলি-তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্টাইল ও সংস্কৃতি নিয়ে তার লেখা প্রবন্ধ-নিবন্ধগুলো নিয়ে আজও চর্চা হয়।


এই বিভাগের আরো খবর