জিয়া সাঈদ
জড়ানো ব্যথার ছবি
এখানে ওখানে
ভিড়ের ভেতর কত দূরের দুঃখ দেখি –
বহুদিন দেখিনি
কয়ে ক্ষয়ে ভাঙ্গে ভিড়
ব্যথাজোড় ভাঙ্গে
ভাঙ্গতে ভাঙ্গতে
উপচানো মাঠে আর কেউ থাকে না
শুধু মা একা
মাটিগন্ধে ডুবে থাকে
অজস্র দৃশ্যের মধ্যে
দাঁড়িয়ে থাকি আমি….
Reporter Name 

























