সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসলেন অনিমেষ

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

কোক স্টুডিওর নাসেক নাসেক গানের পর পরিচিতি পেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়।  প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ক্ষমা চাই’। মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাবে ইউটিউবে। রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর, সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’ আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পন্ন হয়েছে। কথা, সুর, সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে। সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ গীতিকবি রাফি বলেন, ‘গানটিকে প্রার্থনাসংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি।


এই বিভাগের আরো খবর