Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিন্দ্য তুমি কোথায়

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৩৫ Time View
জিয়া সাঈদ
অন্বেষা বুঝি এমনই হয়
তন্ময়ে তন্দ্রায়
কখন যে রাত্রি চলে যায়
ভোর যায় সিদ্ধি শুদ্ধে
দুপুরটা নিয়ে নিলে বাধ্যবাধকতা
শুধু বিকেলটা থাকে
নতুন নন্দনে যাওয়ার ;
এই যে শীত শীত অঘ্রান
সমাগত শীতল মৌসুম
এইসব দিনে তো আবার
বিকেল থাকে না
দুপুরের পরেই ছায়া নামে
ছায়া ধরে ধরে সন্ধ্যা আসে,
হিম আসে –
আড়ষ্টতা আসে হাতে পায়
তবু যতদূর শক্তি যায় ,
স্বর যায়
কবি ডাকে –
অনিন্দ্য তুমি কোথায়….
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

অনিন্দ্য তুমি কোথায়

Update Time : ১২:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
জিয়া সাঈদ
অন্বেষা বুঝি এমনই হয়
তন্ময়ে তন্দ্রায়
কখন যে রাত্রি চলে যায়
ভোর যায় সিদ্ধি শুদ্ধে
দুপুরটা নিয়ে নিলে বাধ্যবাধকতা
শুধু বিকেলটা থাকে
নতুন নন্দনে যাওয়ার ;
এই যে শীত শীত অঘ্রান
সমাগত শীতল মৌসুম
এইসব দিনে তো আবার
বিকেল থাকে না
দুপুরের পরেই ছায়া নামে
ছায়া ধরে ধরে সন্ধ্যা আসে,
হিম আসে –
আড়ষ্টতা আসে হাতে পায়
তবু যতদূর শক্তি যায় ,
স্বর যায়
কবি ডাকে –
অনিন্দ্য তুমি কোথায়….