জিয়া সাঈদ
নিরাময়ের খোঁজে মা
দূরে দুরুহে
আগেও গিয়েছে
ফিরেছে
এবারও ফিরবে ভেবে
নিত্য পরিধান,
পথ্য পরিচর্যা –
সব গোছগাছ করে রাখা আছে
কিন্তু কিছুই বুঝি আর
মনে পড়ছে না মা’র
হাসপাতাল থেকেই চলে যাচ্ছে বাড়ি –
আদি বাড়ি –
অনন্তের বাড়ি….
Reporter Name 

























