সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো বিপিএলের চূড়ান্ত ধারাভাষ্য প্যানেল

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মাঠের ক্রিকেটের প্রাণ দর্শকরা। তবে সবার তো আর মাঠে বসে খেলা দেখার সুযোগ হয় না। বাকিদের ভরসা তাই টিভি পর্দা। আর সেই টিভি পর্দায় খেলাটাকে আরও আকর্ষণীয় করে তোলেন ধারাভাষ্যকাররা। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আগামী সোমবার শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন কারা। আতহার আলী খানকে বলা হয় ভয়েস অব বাংলাদেশ। মাইক্রোফোন হাতে বাংলাদেশ ক্রিকেটের সব সুন্দর মুহূর্তের ধারাবিবরণী আসে তার কণ্ঠ থেকেই। প্রখ্যাত এই ধারাভাষ্যকার বিপিএলের কমেন্ট্রি প্যানেলে আছেন স্বমহিমায়। বাংলাদেশ থেকে আতহার ছাড়া আছেন আরও ৩ জন। তারা হলেন- শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। আতহারের মতো শামীমও দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সাথে যুক্ত। কাজ করেছেন দেশ-বিদেশের অসংখ্য সিরিজ-টুর্নামেন্টে। সমন্বয় ঘোষ তুলনামূলক নতুন মুখ হলেও অল্প সময়েই কুড়িয়ে নিয়েছেন প্রশংসা। একসময়ের ক্রিকেটার মাজহার উদ্দিন অমি এখন পুরোদস্তুর সাংবাদিক হলেও নিয়মিতই করছেন ইংরেজি ধারাভাষ্য। চমক রয়েছে ধারাভাষ্য প্যানেলের বিদেশিদের তালিকায়। টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ক্রিকেটার স্যার কার্টলি আমব্রোস। তবে সবচেয়ে বড় চমক ড্যানি মরিসন। নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকারকে গত কয়েক আসরে পাওয়া যায়নি, কারণ এখন বিপিএলের সাথে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলে বিশ্বব্যাপী। তবে মরিসন এবার বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছেন বিপিএলে ধারাভাষ্য দিতে, যার ধারাভাষ্য ও উপস্থাপনায় বরাবরই মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের ধারাভাষ্য প্যানেলে চূড়ান্ত হলেন কারা-
আতহার আলী খান
শামীম আশরাফ চৌধুরী
সমন্বয় ঘোষ
মাজহার উদ্দিন অমি
টিনো মায়োয়ো
আমির সোহেল
স্যার কার্টলি আমব্রোস
এইচডি আকারম্যান
ড্যানি মরিসন


এই বিভাগের আরো খবর