সর্বশেষ :
সাংবাদিকদের মাঠে প্রবেশের নিষেধাজ্ঞায় বিএসজেএ-বিএসপিএ’র প্রতিবাদ নিউক্যাসলের সাথে দাপুটে জয় পেলো লিভারপুল এলচের সাথে সহজ জয় পেলো বার্সা এবার জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটল্যান্ডের মেয়েরা বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকছেনা ‘এ’ প্লাস ক্যাটাগরি এবার দেশের ক্রিকেটে আসছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকায় বসে নয়, মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা করবো: সড়ক উপদেষ্টা

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্র্বতী সরকার ঢাকায় বসে কোনও পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে, মানুষ যেটা চায়, যেটা প্রয়োজন বোধ করে, সেটাই আমরা করবো। শনিবার দুপুরে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সরকারের বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা সদর ও হাওর এলাকার সঙ্গে সরাসরি সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অন্তর্র্বতী সরকার অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করবে। হাওরের আলোচিত অল ওয়েদার সড়ক প্রসঙ্গে তিনি বলেন, এই সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দীর্ঘমেয়াদি বন্যার প্রকোপ নিয়ে তিনি বলেন, নদীতে নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার কারণে বন্যা হচ্ছে। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে হাওরের ইটনা উপজেলায় আসেন তিনি। আসার পথে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এরপর ইটনা উপজেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন । এ সময় জেলাপ্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার রাতে ট্রেনযোগে কিশোরগঞ্জে আসেন উপদেষ্টা। সফর শেষে শনিবার বিকালে ট্রেনযোগে ঢাকায় ফেরেন।


এই বিভাগের আরো খবর