সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করছে তুরস্ক। খবর রয়টার্সের। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি অনুরোধ করে, তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত। শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি আরও জানান, নতুন প্রশাসন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে। তাই তাদের সুযোগ দেওয়া উচিত। ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ শেষে বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বাশার আল-আসাদের পতন ঘটেছে। আসাদবিরোধী বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছিল তুরস্ক। এর মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে তুরস্ক পুনরায় তাদের দূতাবাস চালু করেছে। এর আগে তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়া সফর করেন। সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সামরিক সম্পর্ক প্রসঙ্গে গুলার বলেন, তুরস্ক এর আগে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে। নতুন প্রশাসন চাইলে তুরস্ক তাদেরও এ ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নতুন প্রশাসন কীভাবে কাজ করে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সহযোগিতা করা। তুরস্কের এই প্রস্তাব সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে ইঙ্গিত করছে। এটি যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।

 

 


এই বিভাগের আরো খবর