সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের নির্বিচার হামলায় অর্ধশত নিহত

প্রতিনিধি: / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আবাসিক ভবন ও স্কুলগুলোতে এখনও নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর একদিন পর ইসরায়েলের নির্বিচার হামলায় মারা গেছে অর্ধশতেরও বেশি মানুষ আর আহত হয়েছে আরও অগণিত লোক। খবর আলজাজিরার। জাবালিয়া এলাকায় গত শনিবার সকালে সাদাল্লাহ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে চারজন নিহত হয়। গাজার উকন্ঠে একটি স্কুলে হামলায় মারা গেছে দুইজন। এছাড়া খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর হামলায় মারা গেছে আরও একজন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্যগুলো দিয়েছে। দিনের শেষ দিকে গাজা উপত্যকার পশ্চিমে আল-রিমাল এলাকায় অবস্থিত আল-মাজিদা ওয়াসিলা স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাতজন নিহত হয়। বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজার উত্তর-পশ্চিমে জালা জংশন এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত হয় এবং আহত হয় আরও বেশ কয়েকজন। এছাড়া আল-নুসেইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে আরও একজন। এছাড়া রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছে আরও পাঁচজন সাধারণ ফিলিস্তিনি নাগরিক।


এই বিভাগের আরো খবর