সর্বশেষ :
বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাতকে ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহŸানও জানিয়েছেন জেলেনস্কি। এর আগে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। শুক্রবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে। একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। শুধু বিদ্যুৎ নয়, স¤প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভ‚খÐের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা এটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।


এই বিভাগের আরো খবর