সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জেল থেকে প্রচুর গালিগালাজ শিখেছি-পরীমণি

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও নানান বিতর্কিত কর্মকাÐে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন নায়িকা। স¤প্রতি এক সাক্ষাৎকারে সেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন; সঙ্গে পরীমণি এও জানালেন, চার শিকার মধ্যে থেকেই নাকি বহু গালাগাল শিখেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেল জীবন থেকে কী শিখেছেন নায়িকা। উত্তরে পরীমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখান থেকে কি ভালো কিছু শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা (কয়েদিরা) সারাক্ষণ এ-ই করত। আর কি শিখব। দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে।’ কিছু দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে পরীমণির ভাষ্য, ‘জেলে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। যেন পুরো একটা ভিন্ন জগৎ। সেখানে এমন অনেকে ছিলেন যারা ৪০ বারের বেশি জেলে গেছেন। মুখে কেউ কেউ বেøড নিয়ে ঘুরছে! গ্রæপিং, বিচিং হতো সেখানে। টাইমপাস করার জন্য সেখানে অনেকেই ইচ্ছা করে ঝগড়া করত।’ জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান পরীমণি। বলেন, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’ ২০২১ সালের ৪ আগস্ট মাদককাÐে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে আনলেন পরীমণি।


এই বিভাগের আরো খবর