সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : কম্বোডিয়া জানিয়েছে, থাইল্যান্ডের বাহিনী গতকাল বৃহস্পতিবার প্রিয়াহ ভিহিয়ার প্রদেশে ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে নতুন করে হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজ জানিয়েছে, সকালের দিকে থাই বিমানগুলো নম কমোচ এবং পিক স্বিক এলাকায় বোমাবর্ষণ করে। গত ১২ দিন আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। কম্বোডিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ‘অটল সংকল্পের সঙ্গে দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে চলবে।’ অপরদিকে রয়্যাল থাই আর্মি জানিয়েছে, ৭ ডিসেম্বর সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে তারা ক্যাসিনো এবং হোটেলসহ আন্তর্জাতিক জালিয়াতি নেটওয়ার্কের ব্যবহৃত ছয়টিরও বেশি ভবন ধ্বংস করেছে। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা নতুন করে সংঘাত বন্ধে সম্মত হয়েছেন। কিন্তু সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত অক্টোবরে কুয়ালালামপুরে ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু সীমান্তবর্তী একটি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সৈন্যরা গুরুতর আহত হওয়ার পর এটি ভেস্তে যায় এবং সংঘাত শুরু হয়।


এই বিভাগের আরো খবর