সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা বুধবারের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জানা গছে, ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশির ভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে। মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে থাকেন। তাই কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও আমাদের সঙ্গে বিক্ষোভ করছেন। গতকাল বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে আহবান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোঁড়া শুরু করেন। ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশির ভাগই বাসায় চলে যান। গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলেন, ‘চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের পর অবরোধ সৃষ্টি করেছেন। শিল্পপুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।


এই বিভাগের আরো খবর