মাহফুজ রেজা
লোকে বলে অভাব এলে
স্বভাব নষ্ট হয়,
আদতে কি এই বাণী টি
প্রশ্ন বিদ্ধ নয়?
টাকার কুমির কত মানুষ
কোথায় ওদের অভাব?
তবুও তো হয় না বদল
ওদের বদ স্বভাব।
যেমন পারে তেমন কামায়
টাকার পাহাড় গড়ে,
এত কিছু দেখে শুনে, তবু
টনক ওদের নড়ে?
Reporter Name 
























