সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আইটি: আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে জিমেইল। এটি কেবল ব্যক্তিগত প্রয়োজনেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয়, যেখানে ডকুমেন্ট, ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল শেয়ার করা হয় ই-মেইলের মাধ্যমে। তবে গুগল সমপ্রতি ঘোষণা করেছে, আসছে ২০ সেপ্টেম্বর থেকে যারা তাদের জিমেইল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না, সেই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করা হবে। যদি আপনার অ্যাকাউন্টও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুগলের মতে, সার্ভারের ওপর বাড়তি চাপ কমাতে এবং স্টোরেজ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব জিমেইল অ্যাকাউন্ট টানা দুই বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়নি, সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই আজকাল বিভিন্ন কারণে একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলেও সবগুলো সক্রিয় রাখেন না। এ কারণেই গুগল এই উদ্যোগ নিচ্ছে। গুগলের নতুন নীতিমালায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করা অ্যাকাউন্টগুলোকে প্রথমে নোটিফিকেশন পাঠানো হবে, যাতে অ্যাকাউন্টধারীরা অ্যাকাউন্ট সক্রিয় করতে পারেন। যদি এরপরও অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকে, তাহলে গুগল তা স্থায়ীভাবে বন্ধ করবে। তবে, আপনি যদি চান আপনার জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় রাখতে, কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে পারেন। এর মধ্যে অন্যতম হলো, আপনার অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করা, ই-মেইল পাঠানো বা প্রাপ্ত মেইলগুলো পড়া, গুগল ড্রাইভ বা গুগল ফটো ব্যবহারের মাধ্যমে ফাইল শেয়ার করা। এছাড়াও, আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন অথবা গুগলে কিছু সার্চ করুন। এই কাজগুলো আপনাকে আপনার অ্যাকাউন্ট সচল রাখতে সহায়তা করবে এবং বন্ধ হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করবে।


এই বিভাগের আরো খবর