সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভারের আশুলিয়ায় বন্ধ ৮৬ পোশাক কারখানা, ছুটি ১৩৩টিতে

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গত কয়েকদিন ধরে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বৃহস্পতিবরা সড়ক অবরোধ করে কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও কারখানা মালিক সূত্র জানায়, গত কয়েকদিনের টানা শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার থেকে কারখানাগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে শুরু করে মালিকপক্ষ। সবশেষ গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮৬টি কারখানার কর্তৃপক্ষ ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। এ ছাড়া কাজ না করে কর্মবিরতিতে যাওয়ায় আরও ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি দেওয়া কারখানার শ্রমিকরা বাড়ি ফিরে যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, গত দুই দিন ও আজ (গতকাল বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কর্মবিরতি করায় আরও ১৩৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সড়ক ও কারখানার বাইরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কঠোর নজরদারি, টহল ও অবস্থান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই বিভাগের আরো খবর