সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা মেডিকেলে ডাক্তারদের কর্মবিরতি ইমার্জেন্সি-আউটডোর বন্ধ

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ডাক্তারদের ওপর হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ও ইমার্জেন্সি সেবা বন্ধ রয়েছে। আর তাই সকাল থেকেই দেশের নানান প্রান্ত হতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে। অনেকেই যন্ত্রণায় দাঁড়াতে না পেরে আকুতি জানাচ্ছেন বসতে বা শুতে দেওয়ার জন্য। অনেকে আবার যন্ত্রণায় মাদুর পেতে শুয়ে অসহায় আকুতি জানাচ্ছেন ভর্তির জন্য। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। অনেক রোগী শুয়ে আছেন স্ট্রেচারে। সবারই জিজ্ঞাসা-কখন ডাক্তার রোগী দেখবেন? শিল্পী ও তাসলিমা দুই বোন মাদারীপুর থেকে বাবাকে নিয়ে এসেছেন ভর্তি করাতে। তাদের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হয় ইমার্জেন্সি গেটে। সকাল ৭টায় পিজি হাসপাতাল থেকে ডাক্তাররা ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন। কিন্তু ৮টায় এখানে পৌঁছে দেখেন চিকিৎসা সেবা বন্ধ। বাবার ভোগান্তিতে কান্নায় ভেঙে পড়েন দুই বোন। তারা জানান, গত সপ্তাহে পিজি হাসপাতালে দেখানোর পর আজ (গতকাল) সকালে আবারও দেখাতে আসেন। সেখানে সিট খালি না থাকায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়। কিন্তু এখানে এসে দেখেন সব বন্ধ। হাসপাতালে সকাল থেকে বেশকিছু লোকের কাছে একটু বসার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানালেও কেউ সাড়া দেয়নি। এই রোগীকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। লাইজু বেগম ঢাকার মীরপুর থেকে এসেছেন স্বামীকে ভর্তি করানোর জন্য। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এখানে রেফার করা হয়েছে তাদের। সকাল এখানে এসে ইমার্জেন্সিতে টিকিটও কেটেছেন, কিন্তু ডাক্তার দেখাতে পারেননি। শুনছেন চিকিৎসা সেবা বন্ধ। স্বামীকে ইমার্জেন্সি গেটের ভেতরে মাদুর পেতে শুইয়ে রেখে তিনি ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। পায়ের ক্ষত ও কিনডি সমস্যায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন স্বামী বিল্লাল। গত চার দিন ধরে ভর্তি আছেন আসমা বেগম। তার সঙ্গে আছেন স্বামী ইসমাইল মিয়া। তিনি বলেন, ডাক্তারদের কর্মবিরতিতে আমরা ভোগান্তিতে পড়েছি। ভালো চিকিৎসা হচ্ছে না। আজ (গতকাল) রিপোর্ট দেখার কথা, কিন্তু ডাক্তার নাই। নার্সরা আছে তাও কোনোরকম। যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের বিচার করতে হবে, কিন্তু আমরা অসহায় রোগীকে কেন ভুগতে হবে। বেশ কয়েকজন ভর্তি রোগীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ডের রোগীদের সেবা মোটামুটি হচ্ছে। কোনো ডাক্তার নেই। নার্সরা সেবা দিচ্ছে, তবে আগের মতো না।

 

 


এই বিভাগের আরো খবর