সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেইলর সুইফট মাইকেল জ্যাকসনকে ছাড়িয়ে গেলেন

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিনোদন: পপ তারকা টেইলর সুইফট ‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। এই কনসার্ট দিয়ে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে সুইফট এবার নতুন রেকর্ড গড়লেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্মের মধ্য দিয়ে ইউরোপ ট্যুর শেষ করলেন টেইলর সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই। যুক্তরাজ্যে সুইফটের গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন সুইফট। রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি সুইফট। আনন্দচিত্তে এই তারকা ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না।’ এর আগে ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। এবার সে রেকর্ড ভেঙে দিলেন সুইফট। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ডও আছে। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের।


এই বিভাগের আরো খবর