সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চঞ্চল পশ্চিমবঙ্গে ‘পদাতিক’ এর ঝলকে প্রশংসিত

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বিনোদন: ভারতের স্বাধীনতা দিবসে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’। এ বায়োপিকে মৃণাল সেনের ভুমিকায় অভিনয় করে টালিগঞ্জে অভিষেক হয়েছে চঞ্চল চৌধুরীর। তবে শুরুতেই হোঁচট, পশ্চিমবঙ্গে চলছে আন্দোলন। ফলে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি তেমন নেই। তবে দর্শকের কমতি থাকলেও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে ‘পদাতিক’। একাধিক গণমাধ্যমে ছবিটির রিভিউ প্রকাশিত হয়েছে, তাতে ইতিবাচক দিকই বেশি। এ ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউবারও ছবিটি দেখে প্রশংসা করেছেন। গত শনিবার পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা অতনু ঘোষও সরব হন ‘পদাতিক’ বন্দনায়। ফিল্মফেয়ার জয়ী এই নির্মাতা বলেন, “ফর্মের নিরিখে সৃজিত মুখার্জির ‘পদাতিক’ বুদ্ধিদীপ্ত, জটিল ও ব্যতিক্রমী। কোনো এক চলচ্চিত্রকার যখন তাঁর মহীরুহসম পূর্বসূরির কাজ ও সময়কাল নিয়ে ছবি করেন, তখন এমন অপ্রচলিত বিন্যাসে নতুন ভাবনার সূত্র উঠে আসে। আর চঞ্চল চৌধুরী চমৎকার। বড় অনাবিল, আন্তরিক। সিনেমার অভিনয়ের মূল আঁধার যে আপন অন্তস্তলের গভীরতা, সেটা স্পষ্ট করে দেন। বিশেষ করে পরিণত বয়সের চলাফেরা, অভিব্যক্তি সত্যিই ব্রিলিয়ান্ট।” ইতোমধ্যেই ‘পদাতিক’ নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমাটি সেরা স্ক্রিনপ্লের পুরস্কার পেয়েছে। এতে মুখ্য ভ‚মিকায় অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটির জন্য তাঁর লুক বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমলকে। অন্যান্য চরিত্রে দেখা মিলবে কোরক সামন্ত, স¤্রাট চক্রবর্তীর মতো অভিনেতার। ফ্রেন্ডস কমিউনিকেশন নিবেদনা করেছে সিনেমাটির। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ পদাতিকের প্রযোজনা করেছে।


এই বিভাগের আরো খবর