শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শরণখোলায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের শরনখোলায় সন্ত্রাসীদের হামলায় নাজমুল শেখ নামের এক সাংবাদিক গুরুতর আহত  হয়েছেন । তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল যশোর থেকে প্রকাশিত  স্থানীয়   থেকে প্রকাশিত  দৈনিক রানার পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।
আহত সাংবাদিক নাজমুল শেখ জানান, পেশাগত দায়ীত্ব পালন করে সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে  বাড়ি ফিরছিলেন।  ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর হামলা চালায়। গুরতর আহত অবস্থায় তাকে স্বজনরা শরণখোলা হাসপাতালে ভর্তি করেন।  পূর্ব শত্রুতার জ্বের ধরে  হামলা করা হয়েছে বলে ধারনা করেন তিনি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডানহাতে,কানে ও  বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের আরো খবর