Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করল ব্রাজিল

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৪ Time View

বিদেশ : শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় গত মঙ্গলবার থেকে দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে নতুন কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। খবর এএফপির। গত বছর ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণের একটি বড় কেলেঙ্কারির পর এই আইনটি পাস করা হয়। ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বাধ্যতামূলকভাবে তাদের অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এখন থেকে ব্যবহারকারীর দেওয়া তথ্যের পরিবর্তে বায়োমেট্রিক বা পরিচয়পত্রের মতো নির্ভরযোগ্য পদ্ধতিতে বয়স যাচাই করতে হবে। যাতে ১৮ বছরের কম বয়সীরা পর্নোগ্রাফি বা সহিংস বিষয়বস্তু দেখতে না পারে। এই নিয়ম ভাঙলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বারবার নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটি দেশটিতে নিষিদ্ধও করা হতে পারে। ব্রাজিলের এই নতুন আইনটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং পুরো ইন্টারনেট জগতের ওপর কার্যকর করা হয়েছে।

Tag :
About Author Information

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করল ব্রাজিল

Update Time : ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬