সর্বশেষ :
বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরি খবর সত্য নয়-পুলিশ সুপার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরি খবর সত্য নয়-পুলিশ সুপার

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ।বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরি এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে” বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে  কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিচু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
প্রকৃত ঘটনা হল গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মোঃ চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)‘র বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
এদিকে আইজিপি‘র নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পরে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে।এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করিনি।


এই বিভাগের আরো খবর