Dhaka ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২৮০ Time View

লাইফস্টাইল: বর্ষাকাল মানেই মাছির উপদ্রব বাড়ে রান্নাঘরে। ছোঁয়াচে রোগ জাঁকিয়ে বসার আদর্শ সময় বর্ষাকাল। আর এই কারণেই বর্ষায় অতিরিক্ত সতর্কতা নেওয়া জরুরি। মাছি খাবারে বসলে পেটের রোগের পাশাপাশি বিষক্রিয়াও হতে পারে। সুতরাং রান্নাঘরে মাছির প্রবেশ নিষিদ্ধ করতেই হবে। তাই জেনে নিন রান্নাঘর থেকে মাছি তাড়ানোর সহজ উপায়।
১) রান্নাঘরে ছোট পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে রান্নাঘর ছেড়ে।
২) রান্নাঘরের কোনায় নিয়ম করে ভিনেগার স্প্রে করুন। ভিনেগার মাছির যম। এ ছাড়া ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল সপ্তাহে এক দিন স্প্রে করলেও মাছি আপনার রান্নাঘর থেকে দূরে থাকবে।
৩) দারুচিনির তাজা গন্ধেও রান্নাঘর থেকে মাছি দূরে থাকবে।
রান্নাঘরের জানালায় দুই টুকরো দারুচিনি রাখুন। জানালা থেকেই বিদায় নিতে হবে তাকে।
৪) লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রাখলেও কাজ হতে পারে।
৫) মাছি তাড়ানোর সব থেকে ভালো উপায় হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় ধুনো জ¦ালানো।
ধুনোর গন্ধে সব পোকামাকড়ই পালিয়ে যায়। আরো ভালো ফল পেতে ধুনোয় কর্পূরও দিতে পারেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

Update Time : ০৭:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪