সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান, সেনাদের প্রশিক্ষণ

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিদেশ : রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র পরিচালনায় কয়েক ডজন রুশ সেনাকে প্রশিক্ষণও দিয়েছে তেহরান। সমপ্রতি ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র এ দাবি করেছে। খবর রয়টার্সের। সূত্রের দাবি, রুশ সেনাদের স্বল্প-পাল্লার ফাথ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যে হামলা চালাতে পারে। বহন করতে পারে ১৫০ কেজি ওয়ারহেড। অবিলম্বে মস্কোকে কয়েকশো স্যাটেলাইট-চালিত অস্ত্র দিতে যাচ্ছে তেহরান। এসব অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। গত ১৩ ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি মোতাবেক রাশিয়াকে ফাথ-৩৬০ এবং আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে তেহরান। এসব অস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান। স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম গোপন রাখার শর্তে এমনটা জানিয়েছে ওই গোয়েন্দা সূত্র। এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং জি-৭ তীব্র প্রতিক্রিয়া দেখাবে।


এই বিভাগের আরো খবর