সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজবুল্লাহর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সিরিজ ড্রোন হামলার দাবি

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিদেশ : লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে বিস্ফোরক-বোঝাই সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব। আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, গত শুক্রবার লেবাননের সিডন শহরে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজ হত্যাকাÐের জেরে শনিবার হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার সিডন শহরে ‘ইসরায়েলি শত্রæদের দ্বারা পরিচালিত হামলা ও হত্যার প্রতিক্রিয়ায়’ উত্তর ইসরায়েলে সাফেদের গ্যালিলি শহরের কাছে মিচভে অ্যালোন ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ বলছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। হামলা চালাতে ঠিক কতোগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি সংগঠনটি। তবে বরাবরের মতো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু সরকার।


এই বিভাগের আরো খবর