সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ড্রোন হামলায় মিয়ানমারে বহু রোহিঙ্গা নিহত

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিদেশ : মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর চেষ্টারত রোহিঙ্গা নাগরিকদের ওপর ড্রোন হামলায় শিশুসহ বহু লোক নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, স্তূপ হয়ে পড়ে থাকা মরদেহ ও আহতদের ভিড় থেকে নিজের স্বজনদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন। খবর রয়টার্সের। চারজন প্রত্যক্ষদর্শী, অধিকার কর্মী ও একজন ক‚টনীতিক জানিয়েছেন, গত সোমবার এই ড্রোন হামলা চালানো হয় রাখাইন রাজ্যে বাংলাদেশের সঙ্গে লাগোয়া সীমান্তে। এখানে রোহিঙ্গা পরিবারগুলো সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এই প্রতিবেদন প্রকাশ করে। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলতে থাকা সংঘাতের মধ্যেই রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার এই ঘটনা ঘটল। এই হামলায় একজন গর্ভবতী মা ও তার দুই বছরের কন্যাসন্তানসহ নিহত হয়েছেন। গত শুক্রবার তিনজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহী বাহিনীটি। অন্যদিকে, মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো একে অপরের ওপর দোষ চাপিয়েছে। তবে রয়টার্স ঠিক কতজন লোক ওই হামলায় মারা গেছে, তা যাচাই করে দেখতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটিতে কাদার মধ্যে পড়ে আছে মৃতদেহের স্তূপ, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্যুটকেস, ব্যাগপ্যাকসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বেঁচে যাওয়া লোকজন জানিয়েছে, তারা প্রায় ২০০ দেহ পড়ে থাকতে দেখেছেন। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন। রয়টার্স যাচাই করে দেখেছে, ভিডিওটি ধারণ করা হয়েছে মিয়ানমারের উপক‚লবর্তী মংডু শহর থেকে। তবে তারা তারিখ যাচাই করে দেখতে পারেনি।


এই বিভাগের আরো খবর