সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নৌকায় বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ২০

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

বিদেশ : নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে। বুধবার নাইজেরিয়ার  প্রদেশ বেয়েলসায় একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বৃহস্পতিবার বলেছেন, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপক‚লীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল। গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর