সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএসএমএমইউ হাসপাতালে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সরকার পতনের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়। এ সময় বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এলে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে বিএসএমএমইউর ভেতরে যান। পরবর্তীতে সেখানে আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে ইটপাটকেল ছোড়ে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে হাসপাতালের সামনে রাখা যানবাহন ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে আন্দোলনকারীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ সময় তাদের সরকার পতনের ডাকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে দু-তিনজন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে এগিয়ে আসেন। এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িকে বিক্ষোভকারীদের আসতে দেখে সরে যেতে দেখা যায়। বিএসএমএমইউ হাসপাতালের উপপরিচালক (এস্টেট) ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ডি ব্লকের ভেতরে রাখা প্রথমে মোটরসাইকেল এবং পরে অন্য সব গাড়িতে আগুন দেওয়া হয়। আমরা তাদের আটকাতে পারিনি। এরপর নিচতলার ইনফরমেশন ডেস্ক ভাঙচুর করে, দোতলায় উঠে প্রশাসনিক ভবনে ঢুকতে চায়। কিন্তু প্রশাসনিক ব্লকে ঢোকার গেটে তালা দিয়ে দেওয়ায় তারা সেখানে ঢুকতে পারেনি। এরপর দোতলার অন্যপাশে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। যতদূর পর্যন্ত পারা যায় ইট মেরেছে, দুই ও তিনতলার কাচ সব ভেঙে রেখে গেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকসহ সবাই প্রশাসনিক ভবনে রয়েছেন। তবে আতঙ্ক তৈরি হয়েছে কর্মচারী, রোগীসহ তাদের স্বজনদের মধ্যে। হাসপাতাল ব্লকে যেন কোনো দুর্বৃত্ত-হামলাকারী ঢুকতে না পারে, সেজন্য চেষ্টা করছেন তারা। এদিকে, অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। চলছে শুধু রিকশা-সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।


এই বিভাগের আরো খবর