সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

(জেলের ফাইলঃ ছবি আছে) ইন্দুরকানীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ইন্দুরকনী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জাল দিয়ে কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে আলামিন (৩৮) নামের এক জেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কচাঁ নদীর তীরবর্তী গজারিয়া খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার কচাঁ নদীতে ঝাকি জাল নিয়ে জেলে আলামিন মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। ওই জেলে বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও তাকে দুইদিনেও উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে শনিবার বিকালে এক জেলে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে খবর দিলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিখোঁজের দুইদিন পর শনিবার বিকালে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


এই বিভাগের আরো খবর