সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশে স্বাস্থ্যখাত অনেক এগিয়ে গেছে: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ স্বাস্থ্যখাত অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে স্বাস্থ্য খাতের আমল পরিবর্তন হয়েছে। দেশে কিডনি, হৃদরোগ থেকে শুরু করে সব চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। নরসিংদীতে অচিরেই মেডিকেল কলেজ করা হবে। এতে করে জেলার স্বাস্থ্যখাত আরও উন্নত হবে। রোববার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যানসার, কিডনি, লিভার, প্যারালাইসিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহিম, মোবাশ্বের আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৮১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন শিল্পমন্ত্রী।


এই বিভাগের আরো খবর