সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

প্রতিনিধি: / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এসএ করপোরেশনের কর্মচারী আবদুর রউফ রাসেলকে (২৮) বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ধর্ষণকান্ডে  চার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। অন্যদিকে উদয়ন একপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, “ঘটনার পরপর তিন জনকে গ্রেপ্তার করা হলেও রাসেল পালিয়ে নোয়াখালী চলে গিয়েছিল। “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” গত মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক তরুণী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর ওই তরুণী জিআরপি পুলিশকে অভিযোগের পর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, “ওই তরুণী সিলেট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন চট্টগ্রামে আসার জন্য। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন।” এ ঘটনায় ওই তরুণী চার জনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত
চার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর উদয়ন এক্সপ্রেস ট্রেন এসএ করপোরেশনের খাবার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের সহকারী চিফ অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, “যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেটার তদন্ত প্রয়োজন। তাই প্রতিবেদন না আসা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।” পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর