1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ছারছীনা দরবার শরিফে ১৩৬তম ইছালে সওয়াব মাহফিল শুরু আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিরোজপুরের নেছারাবাদে উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র ছারছীনা দরবার শরিফে আজ শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৬তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬।

তিন দিনব্যাপী এ মাহফিল ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মাহফিল সমাপ্ত হবে।

মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, পীরভাই, মুহিব্বিন (ভক্ত) এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মাহফিল সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিল এন্তেজামিয়া কমিটি। কমিটির পক্ষে মাওলানা মো. নজরুল ইসলাম জানান, আগত মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থল টিম কাজ করবে। এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম নিয়োজিত রয়েছে।

দরবার শরিফের পক্ষ থেকেও সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবে হারানো মালের বুথ, গাড়ি পার্কিং ও দোকানপাট নিয়ন্ত্রণ টিম গঠন করা হয়েছে। এর আগে মাইকিংসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে দেশের সর্বত্র মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd