সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাউছার মানসিকভাবে অসুস্থ : আইজিপি

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় গুলি করে পুলিশ সদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ সদস্য কাউসার আলী মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিলেন তবে ডাক্তারই তাকে ফিট সার্টিফিকেট দিয়েছিলো। ডিউটির জন্য উপযোগী বলে ঘোষণা দেয়ায় কাউসারকে দায়িত্বে রাখা হয়।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে দায়িত্ব পালন করছিলেন কাউসার।

এ সময় তিনি এসএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যা করেন। তার গুলিতে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন শাহরুখও আহত হন।


এই বিভাগের আরো খবর