Dhaka ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজার মসজিদে শিশুসহ নিহত ১৬

  • Reporter Name
  • Update Time : ১২:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২৮৯ Time View

বিদেশ : গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ১০ জন শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে শিশুসহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদে আরো বলা হয়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। একপর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায় তারা। হামলার পরপরই নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। অপরদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। সূত্র : আলজাজিরা

Tag :
About Author Information

জনপ্রিয়

ইসরায়েলি হামলায় গাজার মসজিদে শিশুসহ নিহত ১৬

Update Time : ১২:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪