সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘উর্ধ্বমুখী দ্রব্যমূল্য বিদ্যুৎ ও গ্যাসের দামের প্রভাবে ’

প্রতিনিধি: / ২৮১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জানালেন,গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়েছে। এর প্রভাবে বৃদ্ধি পাঁচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা। তবে অযৌক্তিকভাবে যেন দ্রব্যমূল্য না বাড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ৬৪টি জেলার ১০০টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ভোক্তা মহাপরিচালক।

তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়েছে। এর প্রভাবে বৃদ্ধি পাঁচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা। তবে অযৌক্তিকভাবে যেন দ্রব্যমূল্য না বাড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। এসবের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়ে গেছে, ফলশ্রুতিতে নিত্যপণ্যের দামও বেড়েছে।
সফিকুজ্জামান বলেন, বসুন্ধরা ফুড ১০১টি পণ্য বিশেষ ছাড়ে দিচ্ছে। তারা যদি করতে পারে, তাহলে অন্যরাও পারবে। এই কাজে সবার এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, এখন জেলা পর্যায়ে বসুন্ধরা ফুডের এ কার্যক্রম চালু আছে। অন্যান্য করপোরেট গ্রুপ এই কার্যক্রম চালু করলে উপজেলা পর্যায়েও কম দামে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। ১০ থেকে ১৫ শতাংশ কম দামে পণ্য পাবেন ক্রেতারা।


এই বিভাগের আরো খবর